তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সবুজায়নে নতুন মাইলফলক: কাতারজুড়ে বাড়ছে পার্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি গোপালগঞ্জে মধুমতি নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলল একদিন পর নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল: রাষ্ট্রপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য

তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

 

 

তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে ফ্যান ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ঔএঘটনায় রোববার বিকালে ভূরুঙ্গামারী থানায় জিডি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিঔবুল্লাহ।

জানাগেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সমস্ত শ্রেণি কক্ষের দরজা তালাবদ্ধ করা হয়। সাপ্তাহিক ছুটি শেষে বোরবার সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায় একটি শ্রেণির কক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণি কক্ষ থেকে তিনটি করে ছয়টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিদ্যালয় বন্ধ থাকায় কে বা কারা যেন এসব মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করা যায়নি।

 

পড়ুন>>নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণি কক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে দশটি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুবির ঘটনাটি প্রধান শিক্ষক জানিয়েছেন। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!