ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) পক্ষ থেকে স্থানীয় সময় বেলা একটায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার অভিযানে বর্তমানে প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন এবং এখন পর্যন্ত আট হাজার ১৮৬ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দুপুরে পাওয়া নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্যমতে, ২৬১ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা গেলেও এখনো ৩২০ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া নেপালি কর্তৃপক্ষ ৩৩ জন ব্রিটিশ নাগরিকের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

পড়ুন>>বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে, যেখানে আগে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তিব্বতে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত। নিখোঁজদের তালিকায় ১৫ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের মধ্যে কতজন চীনের তালিকায় রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণে তিব্বতের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া বেশ কঠিন। উদ্ধার কার্যক্রম এবং নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তৎপরতা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬