ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে একটি হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
পড়ুন>>ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং পরিবেশনের জন্য প্রস্তুত খাবারে মাছির উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, “হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হোটেলের ম্যানেজার হাসান আলীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















