দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২
- আপডেট সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২১৫৯০ বার পড়া হয়েছে
দাগনভূঞার দক্ষিণ করিমপুরে সন্ত্রাসী হামলা আহত ২
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৫টার সময় উক্ত সন্ত্রাসী হামলায় মেজবাহ উদ্দিন এবং আবু সাঈদ নামে দুই ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার ঘটনায় দাগনভূঞা থানায় ফৌজদারি অপরাধের মামলা হয়েছে। মামলা নং ০৫ ।
মামলার এজহার সূত্রে জানা যায়, মামলার সাক্ষী দক্ষিণ করিম পুর গ্রামের ৭ নং ওয়ার্ডে মৃত আবদুর রহিমের ছেলে আবু সাঈদ ৮ এপ্রিল বিকালে তার বাড়ীর পশ্চিমে তার ফসলি জমির গম কাটতে জমিতে যান। গম কেটে বাড়ীতে আনার সময় পূর্ব শত্রুতার জেরে ৮ জন লোক হঠাৎ এসে আবু সাঈদকে পথ রোধ করে লাঠি দিয়ে মারতে শুরু করে। আবু সাঈদ গুরুতর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে।
পড়ুন>> কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
এ ঘটনা দেখে একি গ্রামের আলী মুন্সি বাড়ীর একে এম মনিরের ছেলে মেজবাহ উদ্দিন আবু সাঈদ কে রক্ষা করতে আসলে বিবাদী ৮ জন এবার মেজবাহ উদ্দিনকে পিটিয়ে মারাত্মক আহত করে এবং মেজবাহর পকেটে থাকা মোবাইল ও ৩ হাজার টাকা চিনিয়ে নেয় তারা।
এক পর্যায়ে আবু সাঈদ ৯৯৯ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে মেজবাহ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
পড়ুন>> রূপ পাল্টেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহর
আভিযুক্তরা হলেন, দক্ষিণ করিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জহির উদ্দিন, আলী আকবরের ছেলে জালাল আহমদ, নুরুল হুদার ছেলে শহীদুল ইসলাম সোহেলও ইসমাইল হোসেন আজীম, আলীর ছেলে জয়নাল উদ্দিন ও কামাল উদ্দিন, জয়নালের ছেলে মোঃ হাসান ও নুর ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























