কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

‎‎‎

 

 কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যান্ত চরাঞ্চলের কড়াইবরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময় সদ্য বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রেষনা যোগাতে শিক্ষা উপকরন সরঞ্জাম বিতরন করা হয়।

  বৃহস্পতিবার (৯ এপ্রিল) কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



‎    অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

‎পড়ুন>> ডোমারে ভোজ্য তেল মজুদ ও মেয়াদউর্ত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম কাজী এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানটিতে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

‎বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। নদী ভাঙন, খরা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। নানা প্রতিকূলতার মধ্যেও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হয়েছে।

 

 

এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!