নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি

মোখলেছুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
প্রতিকী ছবি।

 

 

নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি

 

নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রার্থীরা মাঠে নেমেছেন, নেতাকর্মীদের পদচারণায় জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। কিন্তু এই উত্তাপের মাঝেই একটি সত্য দিন দিন স্পষ্ট হয়ে উঠছে—সাধারণ ভোটার আর পুরোনো ধারার রাজনৈতিক বক্তব্য শুনতে চান না।

 

 

৭১-এর ইতিহাস, ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আদর্শ—এসব আমাদের রাষ্ট্রচেতনার অবিচ্ছেদ্য অংশ, তাতে সন্দেহ নেই। কিন্তু আজকের ভোটার তার দৈনন্দিন বাস্তবতায় আরও জরুরি প্রশ্নের উত্তর খুঁজছেন। তারা জানতে চান না ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে বা পাকিস্তান কী বলল, কিংবা কোনো আদর্শিক তত্ত্বের জটিল আলোচনা। তারা শুনতে চান কার্যকরী প্রতিশ্রুতি, জানতে চান—কে তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম?

 

 

 

       ভোটারদের প্রত্যাশা আজ খুবই পরিষ্কার। তারা দেখতে চান একজন প্রার্থী তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামকে গভীরভাবে জানেন। কোন গ্রামের রাস্তায় সমস্যা, কোন ইউনিয়নে চিকিৎসাসেবা নেই, কোথায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয় প্রয়োজন—এসব বিষয়ে প্রার্থীর হোমওয়ার্ক থাকতে হবে।

 

 

 

জননেতৃত্ব মানেই সেবা। কোন প্রার্থী অন্যদের তুলনায় উন্নত, সক্ষম ও সৎভাবে সেবা দিতে পারবেন—সেটিই ভোটাররা খুঁজে দেখছেন। তাই প্রার্থীরা যদি সত্যিই মানুষের মন জয় করতে চান, তবে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতেই হবে।

 

 

 

দরকার বেকারত্ব সমাধানের স্পষ্ট রোডম্যাপ—কীভাবে কর্মসংস্থান বাড়ানো হবে, কোন উপায়ে শিল্প ও ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়, যুবকদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে—এসবের উত্তর দিতে হবে। একইভাবে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছানোর বাস্তবসম্মত পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার কৌশল, মাদক-চোরাচালান-চাঁদাবাজি রোধে কার্যকর পদক্ষেপ—এসব বিষয়ে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকতে হবে প্রার্থীদের।

 

 

       আজকের ভোটারা যুক্তিবাদী। তারা আর আবেগী স্লোগান বা তাত্ত্বিক আদর্শে প্রলুব্ধ হয় না। তাই রাজনৈতিক দল ও প্রার্থীদের বোঝা জরুরি—নির্বাচনী মাঠে ইতিহাসের গৌরব কিংবা আদর্শের জটিল বিশ্লেষণ নয়, মানুষের বাস্তব সমস্যার সমাধানই হতে হবে প্রধান বার্তা।

 

 

একজন নির্বাচনী প্রার্থী ভোটারদের সামনে কেবল একটাই বিষয় প্রমাণ করতে চান—তিনি অন্যসব প্রার্থীর তুলনায় বেশি সক্ষম, বেশি জবাবদিহিমূলক এবং বেশি সেবামুখী। আর ভোটাররাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন, কে সত্যিকার অর্থে তাদের জীবনমান বদলে দিতে পারে।

 

 

নির্বাচনে জেতার মূলমন্ত্র আজ আর আগের মতো নেই। আজকের মূলমন্ত্র—তত্ত্ব নয়, সেবা। প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা। আর কথার ফুলঝুরি নয়—বাস্তবায়নের সক্ষমতা।

 

 

রাজনীতির মঞ্চে এই বাস্তবতায় যিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন, তিনিই পাবেন সাধারণ মানুষের আস্থা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!