বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২

 

 

বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২

 

বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ২জন।
দিনাজপুরের বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে। (৩ জানুয়ারী) শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার পৌরসভা এলাকার উত্তর রবিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মোঃ আজিবুর রহমান (৬০), ও নারগিছ বেগম (৪০) কে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর রবিপুর গ্রামের মৃত,তফিল উদ্দীনের ছেলে ।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উত্তর রবিপুর গ্রামের রেজাউল ইসলাম ও এনামুল ইসলাম এর নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এ হামলা চালিয়েছে। ঘটনায় মনসুর আলী বাদী হয়ে ৭ জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে বিরল থানায় এজাহার দায়ের করেছেন।

পড়ুন>> ফেলানী হত্যার ১৪ বছরেও বিচার পায়নি পরিবার

 

 

 

মনসুর আলীর চাচাতো ভাই আজিবুর রহমান (৬০), ০৩ জানুয়ারি বিকাল ৩ টার সময় আমি ও আমার চাচাতো ভাই মোঃ আজিবুর রহমান (৬০), পিতা- মৃত, তফিল উদ্দীন, সাং- উত্তর রবিপুর মিলে বিবাদীনদের বাড়ীর পাশ দিয়ে নামাজ পড়ার উদ্দেশে যাওয়া সময় এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা আমাদের রড ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করে পরে আমার ভাইয়ের স্ত্রী নারগিছ বেগম (৪০) এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে। এলোপাথাড়ি মারপিটে দুজনেই ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে ।

পড়ুন>> নাগেশ্বরীতে ডাব্লউএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম

 

 

এ সময় স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।

 

 

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এ ব্যাপারে লিখিত এজাহার পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!