শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
- আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে এবার যাত্রা শুরু হলো রোভার স্কাউটস গ্রুপের। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নতুন এই অধ্যায়ের সূচনা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মঈনুল হক মঈন, স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ-পরিচালক আয়েশা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার এই উদ্যোগকে সাধুবাদ জানান। কলেজের সামগ্রিক উন্নয়নে ও কল্যাণে সহায়তার আশ্বাস প্রদান করেন তারা। এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। এর আগে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























