তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন
- আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান, তিস্তা ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডাঃ মোঃ মনজুর রহমান। ছবি: কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।
তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন
তিস্তা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভা কলেজে অধ্যক্ষের কার্যালয়ে কমিটির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান এর সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয়।
গভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোখলেছুর রহমান মুক্তা, মোঃ আনিছুর রহমান, ওহাব তোকদার, মোখলেছুর রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, মাহাফুজা আকতার মিলকি, প্রভাষক রোম্মান। সভায় নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ায় শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
পড়ুন>>শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী
এরপর শিক্ষক কমন রুমে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান, বিদায়ী অধ্যক্ষ আলহাজ্জ গোলাম মোস্তফা, দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোঃ সারওয়ার আলম, এসএম জিয়াউর রহমান।
পড়ুন>>বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের
সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের মাধ্যেমে দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু শিক্ষক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























