কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর
- আপডেট সময় : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দিনাজপুর কর অঞ্চল কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ছয়টি ভিন্ন পদে মোট ২৭ জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এই চাকরির সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়াটি অস্থায়ী ভিত্তিতে বিধিমোতাবেক সম্পন্ন হবে। এসব পদের গ্রেড ১৩ থেকে ২০তম। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০।
নিয়োগের পদগুলো হলো: ব্যক্তিগত সহকারী (৫টি), প্রধান সহকারী (২টি), উচ্চমান সহকারী (৬টি), সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৮টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি) এবং অফিস সহায়ক (৩টি)।
আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হবে এবং ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নিয়োগের বিস্তারিত তথ্য জানতে কর অঞ্চল দিনাজপুরের ওয়েবসাইট ভিজিট করতে হবে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরে নিয়োগে আবেদন শুরু ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























