ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

ডোমার (নীলমারী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের পরিমিত ব্যবহার নিশ্চিত ও কৃষক পর্যায়ে নির্বিঘ্নে সার প্রাপ্তির লক্ষ্যে এলাকার কৃষকদের তথ্য সংগ্রহ ও সার কার্ড বিতরণ করা হয়েছে।

‎সোমবার ৯ নভেম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলী ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২শত ৮০ জন কৃষকের মাঝে এ সার কার্ড বিতরণ করা হয়।

পড়ুন>>জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ রফিকুল ইসলাম, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী, স্বপন কুমার রায়, লিটন মহন্ত, এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু ও সাবেক ইউপি সদস্য লিটন ইসলামসহ এলাকার স্থানীয় কৃষকেরা।

পড়ুন>>স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

‎কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ডিলারদের কাছ থেকে কৃষকরা যেন সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী সার পেতে পারেন, সে লক্ষ্যেই সার কার্ড বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষকবান্ধব। কৃষকদের কল্যাণের কথা বিবেচনা করে সার কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

প

আরও পড়ুন>>নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

‎এসময় ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কৃষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যাদের জমি নেই, তারাও যেন অযথা সারের লাইনে দাঁড়িয়ে প্রকৃত কৃষকদের ভোগান্তিতে না ফেলেন। এবং সার নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে বলে তিনি জানিয়েছেন।

‎এবিষয়ে সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে সার বিতরণ কার্যক্রম পরিচালনা এবং সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬