বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে দুটি বাসে আগুন
- আপডেট সময় : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৩৫৯ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
২৪ডিসেম্বর রোববার বিএনপির ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে।
বিএনপির ডাকা এ অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে সোয়া ঘণ্টার মধ্যে রাজধানীর গুলিস্তান ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতার এ দুই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ৯টার দিকে প্রথমে গুলিস্তানে টোল প্লাজার পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এরপর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বরে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবরের পর থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ২৫৮টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১২৮টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ পর্যন্ত ট্রেনে নাশকতার পাঁচ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফায় হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে।
রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে বিএনপিসহ আন্দোলনে থাকা দলগুলো সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে সারা দেশে প্রচারপত্র বিতরণ করছে।
শনিবার শেষ দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় প্রচারপত্র বিতরণ করেন। তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























