ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ অনুষ্ঠিত।

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধসহ সামাজিক সচেতনতার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণীবিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের আয়োজনে বড়বাড়িয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী, বঙ্গবন্ধু পার্লামেন্টে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেকের পুত্রবধূ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী।

প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে নারীদের সচেতনতা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিত ও প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের দলীয় মনোনয়ন প্রত্যাশায় সবার সহযোগিতা কামনা করেন।

কামরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বিউটির সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ‍্যুৎ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল প্রমুখ।

মতবিনিময় শেষে অতিথিরা বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩