ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক।

ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়ীতে আনার প্রক্রিয়া চলছে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। আর জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক

আপডেট সময় : ০২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩