কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক

কুড়িগ্রামে অটোরিকশা-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত দলিল লেখক।

ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়ীতে আনার প্রক্রিয়া চলছে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। আর জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!