ভূরুঙ্গামারীতে সাইকেলের কাদা পরিস্কার করতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সাইকেলের কাদা পরিস্কার করতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ভূরুঙ্গামারীতে সাইকেলের কাদা পরিস্কার করতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
ভূরুঙ্গামারীতে সাইকেলের কাদা পরিস্কার করতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাইকেলের কাদা পরিস্কার করতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারীতে খেলনা সাইকেলের কাদা মাটি ধুতে গিয়ে পুকুরে ডুবে সাড়ে চার বছর বয়সী ২ ভাইয়ের মর্মান্তিক  মৃত্যু  হয়েছে।

মৃত শিশু দুটি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের হামিদুল ইসলাম ওরফে বাবু ডাক্তার এর ছেলে জাবির হোসেন ও ভুট্টো মিয়ার ছেলে আজিদ হোসেন। এরা সম্পর্কে আপন চাচাত ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (১৪ জুলাই ) সকাল ১০ টার দিকে ওরা দুই ভাই খেলনা সাইকেল এর কাদা মাটি ধুতে বাড়ির পাশের পুকুরে যায়। সেখানে পা পিছলে দুই ভাই পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ তাদের সাইকেল চালানোর কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে বের হয়ে দেখেন পুকুর পারে সাইকেল পড়ে আছে। আর ওরা দু ভাইয়ের মাথা পুকুরের পানিতে ডুবে আছে। দ্রুত তাদেরকে উঠিয়ে বাড়ির ভেতর নিয়ে এসে দেখেন তারা ঘটনাস্থলেই মারা গেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস‍্য হারুন অর রশিদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। দুপুর সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু দুটির লাশ দাফনের প্রস্তুতি চলছিলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!