নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

 

 

পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক এম.পি শাহীন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

 

 

যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বলিহার ইউনিয়নের চেয়াম্যান এসএম মাসফিকুর রহমান মাহিম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জেলা মহিলা লীগের, সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার, যুগ্ম-সাধারন সম্পাদক সাবিরনা প্রামানিক, মুন্নি সরমা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, সহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ালীগের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বনার্ঢ‍্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!