সমাজ ব্যবস্থা বড়ই অদ্ভুত মায়েদের কাছে বিশাল তফাৎ মেয়ে ও বৌমার বেলায়। শত চেষ্টা করেও বউমারা কখনো হয়ে উঠতে পারেননা মেয়ে হয়ে।
মা চায় তার মেয়ে সারাজীবন শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকুক, তার মেয়ের জামাই সব সময় তার খোঁজ খবর রাখুক।
মাঝে মাঝে সপরিবারে মেয়ের বাড়িতে বেড়াতে যাবে.
ঈদের সময় তার মেয়ের জামাই তাকে ভালো কিছু উপহার দিবে ইত্যাদি ইত্যাদি।
যদি ছেলের বউয়ের বাড়ি থেকে কেউ আসলো তবেই মাথায় ভারি পরে যাবে।বলবে ঐ যে দেখো শিয়াল শকুনের দল এসে গেছে আমার ছেলেরে শেষ করে দিবে। ইত্যাদি ইত্যাদি,,,।
আর যদি ছেলে প্রবাসে চাকরি করে তবে তো আরো কতো কি হয় সংসারে। ছেলের কাছে কিভাবে বউকে ছোট করবে, কিভাবে বকাঝকা খাওয়াতে পারবে সেই চিন্তা।
বউ যদি হাজারো সৎ থাকে তবুও চেষ্টা করবে তার নামে একটু বদনাম রটাতে।
আবার সেই মা’ই তার মেয়ের জামাই যদি প্রবাসে থাকে তবে মেয়েকে সুন্দর সুন্দর বুদ্ধি দিবে তোর জামাইকে এটা করতে বলবি ওটা করতে বলবি, সব টাকা বাবা মায়ের হাতে দিতে না করবি। তোদের ভবিষ্যতে জন্য টাকা জমিয়ে রাখবি। নিজের নামে জায়গা জমি কিনতে চেষ্টা করবি। অরো অনেক কিছু বলে থাকেন।
মা তোমাদের মেয়েরা তো বিয়ের পরে Husband এর বাড়ি চলে যায়। আর তোমার ছেলের বউরা।তোমার সারাজীবনের জন্য পাশে থাকে, রাতে জ্বর আসলে তোমার মেয়েরা আসে না মাথায় পানি ঢেলে দিতে। ঐ পরের মেয়েরাই তোমার মাথায় পানি দেয়।
তাই মা, আর বউদের মাঝে যেন সব সময় সু সম্পক হয়।
Leave a Reply