সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্বয়কদের দুই গ্রুপে সংঘর্ষ: আহত -৫
- আপডেট সময় : ০৭:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্বয়কদের দুই গ্রুপে সংঘর্ষ: আহত -৫
বৈষম্য বিরোধী সমন্বয়কদের দুই গ্রুপে সংঘর্ষে আহত -৫
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দুই গ্রুপে সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।
পড়ুন>>বাংলাদেশে প্রথম হানাদার মুক্ত হয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্রদের নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। কমিটিতে স্থান না পেয়ে অপর পক্ষের উপর হামলা করে।
জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন। ঐ মুহুর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।
পড়ুন>>১৪ নভেম্বর দেশের প্রথম হানাদার মুক্ত এলাকা ভূরুঙ্গামারী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিব। যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























