সংবাদ শিরোনাম :
সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়ল মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন
নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
- আপডেট সময় : ০২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ৪০২ বার পড়া হয়েছে
সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়ল মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন।
নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি ইজি বাইক আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের ব্যবহৃত গাড়ি (জিপ), ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই ঘটনাস্থলে আসেন পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























