নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক
- আপডেট সময় : ০৭:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনার জেরে প্রশাসনিক রদবদল করা হয়েছে। ঘটনার পর নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে এবং তার স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোছাঃ সুমনী আক্তার।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সুমনী আক্তার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব এবং ২৮তম বিসিএস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। একই প্রজ্ঞাপনে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রশাসনিক এই পরিবর্তনের পাশাপাশি একই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পড়ুন>>দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদায়ী জেলা প্রশাসক আসমা শাহীনকে তার কার্যালয়ে গিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে নাটোর ত্যাগ করেন এবং একই দিন নতুন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার দায়িত্ব গ্রহণ করেন।
নাটোরের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এই রদবদল নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, প্রশাসনের দায়িত্বে থেকে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তবে বিদায়ী জেলা প্রশাসক আসমা শাহীন তার প্রত্যাহারকে সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন। তিনি স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তকে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই। এর আগে একই ঘটনার জেরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছিল।
পড়ুন>>অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন
উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে একই সময়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার পাশাপাশি ঘটনার ছবি ও ভিডিও ধারণ করায় সাত সাংবাদিককেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে লালপুর উপজেলা ছাত্রদল তাদের তিন কর্মীকে বহিষ্কার করে।
ঘটনার পর ১৭ আগস্ট সোমবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এর পরদিন মঙ্গলবার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী বাগাতিপাড়া থানায় আরেকটি এজাহার দেন। দুটি এজাহারেই বিএনপি ও ছাত্রদলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
তবে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানেন না। দ/ আ/দে
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























