সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী কক্সবাজারে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী কক্সবাজারে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী কক্সবাজারে গ্রেপ্তার 

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী কক্সবাজারে গ্রেপ্তার 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি শামীম হোসেনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ৭ মার্চ সকাল ১০টায় কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকার একটি ভাড়া বাসাতে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শামীমকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। শামীমের বাড়ি বগুড়ায়।

পড়ুন>>জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী

র‌্যাব ও থানা-পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়।

ঘটনার দিন বেলা দুইটার দিকে ওই ছাত্রী বাড়ির কাছে যমুনা নদীতে গোসল করতে যায়। ওই সময় শামীম হোসেন ওই ছাত্রীর পায়ের জুতা ইচ্ছা করে ভুট্টাখেতে ছুড়ে দেন। সেটি আনতে গেলে শামীম ওই ছাত্রীকে খেতের ভেতরে ধর্ষণ করেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ওই ছাত্রীকে তার মা হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়।

পরে ৬ মার্চ ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শামীম হোসেনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করেন। গ্রেপ্তার এড়াতে শামীম আত্মগোপন করেন।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই শামীম কক্সবাজার আত্মগোপন করেন।

পড়ুন>>নারীদের তুলনায় কন্যারা ধর্ষণের শিকার বেশি: মহিলা পরিসদ

ধর্ষক শামীম ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকেন। সর্বশেষ মঙ্গলবার সকালে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে শামীমের অবস্থান নির্ধারণ করে র‌্যাবের একটি দল।

এরপর কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ধর্ষণের কথা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

One response to “সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী কক্সবাজারে গ্রেপ্তার ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!