জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন শুরু
- আপডেট সময় : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের প্রফেশনাল মাস্টার্স ও অন্যান্য পেশাভিত্তিক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৫ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ভর্তি ইচ্ছুকদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি হিসেবে এক হাজার টাকা ধার্য করা হয়েছে। শিক্ষার্থীদের ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি উপস্থিত হয়ে এই ফি পরিশোধ করতে হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সেও এই সময়ে ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তির সুযোগ থাকা উল্লেখযোগ্য কোর্সগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড), মাস্টার অব এডুকেশন (এমএড), মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড), মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম। পাশাপাশি বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সেও শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
কোর্স ভেদে শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্ত আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। বিএড কোর্সে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রে স্নাতক পাস বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমএড ও এমএসএড কোর্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএড, বিএমএড বা বিএসএড ডিগ্রি থাকা আবশ্যক। মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন, তবে তৃতীয় শ্রেণি বা নির্ধারিত জিপিএর নিচে ফল থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। একই সঙ্গে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। ভর্তি সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের ‘Important Notice’ অংশে পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























