সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩

নওগাঁর সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ বৃত্তিপ্রাপ্ত ২৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি ও শামসুন নাহার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমূখ।

এসময় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম হোসেন জুৃয়েলের সঞ্চালনায় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!