জামালপুরের সরিষাবাড়ীতে সরকারের উন্নয়নের প্রচার ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতি ও সাফল্য তুলে ধরে এসব লিফলেট বিতরণ করা হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ সরকারের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আরএনসি উচ্চ বিদ্যালয় মাঠে সাতপোয়া ইউনিয়নের ৬.৭.৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রউফ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান, যুগ্ম সম্পাদক এম এ গণি, পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু ও শিক্ষা গবেষণার আহ্বায়ক আবুল কালাম আজাদ,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট শহিদুল্লাহ, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার।
Leave a Reply