সরিষাবাড়ীতে মরিচগাছ খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে মরিচগাছ খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের

সরিষাবাড়ীতে মরিচগাছ খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে ছাগলের মরিচগাছ খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা

জামালপুরের সরিষাবাড়ীতে মরিচগাছ খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলার শিকার হয়েছেন ছাগল মালিক।

ছাগলের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা মোটরসাইকেল ভাঙচুর সহ পিটালো মরিচ ক্ষেত মালিক।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী সুরুজের মোড় এলাকায়।

স্থানীয় ও ভুক্তভোগী জানায় , গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাটবাড়ী গ্রামের মোহাম্মদ আলী তরুর মরিচ ক্ষেতের কয়েকটি মরিচ গাছ খেয়ে ফেলে আয়েজ উদ্দিনের ছাগল। এজন্য ক্ষেতের মালিক তরু ছাগলটি ধরে ইচ্ছেমত পিটায় ও পানিতে চুবিয়ে সারা গায়ে কাঁদা মেখে দেয়।

এ সময় ছাগলের চিৎকারে মজনুর স্ত্রী আকলিমা বেগম গিয়ে দেখে ছাগলের গায়ে কাঁদা মাটি মাখানো এবং ছাগলটি অসুস্থতা বোধ করছে। এই দেখে আকলিমা বলে ছাগল ক্ষেত খেয়েছে। ছাগল খোয়ারে দিবেন। ছাগলকে কেন এভাবে মেরেছেন?

এ কথা বলার সাথে সাথেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আকলিমা আক্তার ছাগল নিয়ে বাড়ী এসে তার ছাগল বাঁগিদার ননদ কে বিষয়টি জানায়।

পরে ননদের স্বামী আয়েজ উদ্দিন ছাগলকে মারার বিষয়টি অন্যায় হয়েছে বলে প্রতিবাদ করায় তরু তার ছেলে ফিরোজকে হুকুম দেয় আয়েজ উদ্দিনকে মারার।

পরে বাবার হুকুম পেয়ে ছেলে ফিরোজ তার দলবল নিয়ে আয়েজ উদ্দিনের দোকানে হামলা করে। তার টিভিএস (১০০ সিসি) মটরসাইকেল ভাঙচুর করে ও তাকে মারপিট করে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে আয়েজ উদ্দিনের স্ত্রী মিনা বেগম জানায়, ছাগলটি আমি আমার ভাই বৌয়ের কাছ থেকে বাঁগি নিয়েছি। ছাগল যদি তার ক্ষেত খেয়ে থাকে, তাহলে সে খোয়ারে দিবে, মারবে কেন ?

এছাড়াও সে আমাকে ও আমার স্বামীকে মারধর করেছে। দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে আয়েজ উদ্দিন জানায়, ছাগলের ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার স্ত্রীকে মারধরসহ দোকানপাট ও মটরসাইকেল ভাঙচুর করছে। এছাড়াও মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!