সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা - জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা - জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা – জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা - জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ

জামাপুরের সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নৌকা প্রতীকের মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা-পেশাজীবী ও তারুণ্যের মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ীতে শনিবার সন্ধ্যায় ১৪১-জামালপুর -৪-(সরিষাবাড়ী )সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শেখ রাসেল মিনি স্টেডিয়াম গণ ময়দান মাঠে এ মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মহা-সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার জালাল উদ্দিন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল সালাম, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু , মহিলা নেত্রী মাহমুদা কাকন বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম বিদ্যুৎ বক্তব্য রাখেন।

মহাসমাবেশ পরিচালনা করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক ফরিদুল ইসলাম। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!