জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৫১ দিনেও খোঁজ মেলেনি শিশু হানিফের।
হানিফ (১০) নামে এক শিশু নিখোঁজের ৫১ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধ্যান পাওয়া যায়নি।
সোমবার (২২ মে) সরিষাবাড়ি পৌর সভার মাইজবাড়ী শিশুসদন এতিমখানায় এ ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ী বালুর চর এলাকার বাসিন্দা, এবং আলম মিয়ার ছেলে।
শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ৫/০৬/২৩ইং তারিখে সরিষাবাড়ি থানায় শিশুসদন এতিমখানার পক্ষ থেকে একটি নিখোঁজের সাধারন ডাইরি করা হয়।
সরিষাবাড়ি শিশুসদনের সভাপতি মো: আব্দুল হামিদ জানান, সোমবার (২২ মে) এতিমখানা থেকে সে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে তার বাবা আলম মিয়াসহ পরিবারকে বিষয়টি জানানো হয়।
এতিমখানার কর্মকর্তাগণ ও তার পরিবারের সদস্যসহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান করে না পাওয়ায় বুধবার (৫ জুন) সরিষাবাড়ি পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়েরি করি।
সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, শিশুটি নিখোঁজের পর থেকেই প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালকগণ আমাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজেছি। কিন্তু কোনো সন্ধ্যান মেলেনি।
অন্যদিকে, তার বাবা আলম মিয়া জানান, আমার শিশু ছেলে নিখোঁজ হওয়ার সংবাদটি সোমবার জানতে পারি। তারপর আমার আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় সন্ধান করে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির জানান, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ সন্ধান পাওয়ার বিষয়ে পুলিশ সর্বক্ষণ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply