সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে উজ্জ্বল মিয়া হত্যা কান্ডের ঘটনায় মামলার প্রধান আসানী পরানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চর বালিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় প্রেস ব্রিফিং দিয়ে জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, গত বুধবার প্রতিবেশী কয়েকজন কিশোর বন্ধু, ইফতারের পর উজ্জ্বল মিয়াকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। উজ্জলকে ডেকে প্রতিবেশী আকুল মিয়ার পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে মুঠোফোনের মাধ্যমে কিশোর বন্ধুদের সঙ্গে জুয়া খেলা শুরু করে উজ্জ্বল। তার সঙ্গে এক বন্ধুর জুয়া খেলার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়, এর জেরে উজ্জ্বলকে শ্বাস রোধে করা হয়। পরে সেপটিক ট্যাংকের ভিতর লাশ ফেলে রাখা হয়।

রোববার দুপুরে এক নারী কাজ করার সময় দুর্গন্ধ পান৷ পরে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে দেখতে পান উজ্জলের মরা দেহ। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, উজ্জ্বল হত্যা ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার মুল আসামী পরানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!