জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুস সামাদ আজাদ তারার চা চক্র অনুষ্ঠিত।
জয় বাংলা স্লোগান আর জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি অকৃত্রিম ভালোবাসা বুকে ধারণ করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামীলীগের সহযোগী হিসেবে নৌকার হাল ধরে দেশ গঠনে অংশীদার হতে চান সেই কিশোর আব্দুস সামাদ আজাদ তারা।
নৌকার মাঝি হওয়ার আশায় সরিষাবাড়ী প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি আজ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় চা -চক্রে ও পথসভায়
এসব কথা বলেন। এবং লিফলেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ (তারা) এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সুবাহান গোলাপ, আওনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বাবু আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময়ে আব্দুস সামাদ আজাদ তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ডিজিটাল বাংলা গড়ে তুলতে ও জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে বাস্তবায়ন করে সর্বক্ষেত্রে অবদান রাখার প্রত্যাশায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুস সামাদ আজাদ তারা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply