সরিষাবাড়ি পৌরসভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায়: দুর্ভোগে পথচারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ি পৌরসভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায়: দুর্ভোগে পথচারী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরিষাবাড়ি পৌরসভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায়: দুর্ভোগে পথচারী

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ি পৌরসভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায়: দুর্ভোগে পথচারী

জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায় দুর্ভোগে পথচারীরা।

সরিষাবাড়ী পৌর সভার ডাস্টবিন ছেড়ে ময়লা-আর্বজনার স্তুপ রাস্তায় পড়ে আছে। ফলে ডাস্টবিনের আশ পাশের দোকানদার ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে।

এটি আরামনগর বাজার সার হাটির পাশ্বে এ আবর্জনার স্তুপটি বিরাজমান রয়েছে। ফলে ওই স্তুপের আবর্জনার পচা দুর্গন্ধ ও রাস্তায় পড়ে থাকায় দোকানদার, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লী ও পথচারীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

নামাজ পড়তে আসা মুছুল্লীরা প্রচন্ড দূগন্ধ উপেক্ষা করেই নামাজ পড়ছেন।টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় জমাকৃত ময়লা – আবর্জনা পচে গলে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে।

এ দুর্গন্ধ আবর্জনার পাশ কাটিয়েই পথচারী ও ব্যবসায়ী মহল তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ আবর্জনা মাস খানেক যাবৎ পৌর কর্তৃপক্ষ পরিষ্কার না করায় দূর্গন্ধে পথ চলা দুর্বিসহ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের নিকট কথা বললে তারা এ অভিযোগ করেন।

এ ব্যাপারে পৌর সভার ময়লা-আবর্জনা সংরক্ষণ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, পৌরসভার অধীন ডাস্টবিন রয়েছে,হাসপাতালে -১টি, শিমলা বাজারে ১টি,আরামনগর বাজারে ২টি ও মাইজবাড়ী এলাকায় ১টি ডাস্টবিন রয়েছে।

ময়লার গাড়ী বিকল হাওয়ায় সময় মত ময়লা পরিষ্কার করা যায়নি । তিনি আরও জানান কালকেই ডাস্টবিন থেকে ময়লা – আবর্জনা পরিষ্কার করা হবে।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান,আমি দেশের বাহিরে ছিলাম ।
শীঘ্রই ডাস্টবিনের ময়লা- আবর্জনা অপসারণ করার ব্যবস্থা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!