মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল
- আপডেট সময় : ০৭:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ভারতের পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই মালয়েশিয়া দাপট বজায় রাখে। ম্যাচের ১৪তম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আবু কামাল আজরাই।
পড়ুন>>টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬
২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও, তিন মিনিট পরেই আখিমুল্লাহ আনোয়ার ফের গোল করে মালয়েশিয়ার ব্যবধান ৩-১ করেন। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারেও মালয়েশিয়ার দাপট অব্যাহত থাকে। উল্লেখ্য, এবারের আসরে শুভসূচনা করতে পারেনি বাংলাদেশ।
পড়ুন>>মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব
তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার আক্রমণের তীব্রতা আরও বেড়ে যায়। ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-১ করেন। এর ঠিক এক মিনিট পরেই ৩৩তম মিনিটে শেলো সিলভেরিয়াস ফিল্ড গোল করে দলের ব্যবধান ৫-১ এ উন্নীত করেন। ম্যাচের ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়।
টুর্নামেন্টে বাংলাদেশ এর আগে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে এবং জাপানের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী দুই ম্যাচে ১ ও ২ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ৪ নভেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করবে দলটি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ













