শেরপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শেরপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
জামায়াতে যোগদান করছেন শেরপুরে ছাত্রদল নেতা আব্দুল মুন্নাফ

 

শেরপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

 

 

শেরপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান।
জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা ছাত্রদল সভাপতি বরাবর দেয়া পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন। পরে রাতেই শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমানের মাধ্যমে সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসুলের (সা) জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।

পড়ুন>>সুনামগঞ্জ লাউড়েরগড় সীমান্ত ভারতীয় পণ্য চোরাচালানের স্বর্গরাজ্য; সাড়ে ৬ লাখ টাকার ফুচকা আটক

 

তিনি আরও লেখেন, কোন নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। আমি আরো অধ্যয়ন করেছি,আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহণ করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি।

 

তিনি বলেন, জামায়াতের শৃঙ্খলা, জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসা, আদেশ ও আনুগত্যের ভারসাম্য, দেশের সমস্ত জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।

 

 

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।

 

শেষে তিনি লেখেন, জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!