রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা।
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।
পড়ুন>>জাতিসংঘে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে সরকার
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
এ ছাড়া রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ সংক্রান্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply