শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
নরসিংদীর শিবপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)। তারা একে অপরের প্রতিবেশী ও খেলার সাথী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির বাইরে খেলতে বের হয় শিশুদুটি। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি গর্ত বা ডোবার পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের খোঁজ করে ডোবার পানিতে নিথর অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করার পরই তাদের মৃত ঘোষণা করা হয়।
পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. এরশাদ মিয়া জানান, ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকদের একটু সচেতন হলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত,
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply