বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন।আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা।

১৯৭১ এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী।

মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!