ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু

সিলেট বিভাগে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১ অক্টোবর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই কিশোর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তির বয়স ১৭ বছর।

পড়ুন>>সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

এই নতুন মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে সরাসরি সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭২ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছর ১৭ বছর বয়সী কোনো কিশোরের মৃত্যুর ঘটনা এবারই প্রথম।

এর আগে চলতি বছরেই বেশ কয়েকজন তরুণের মৃত্যু হামের উপসর্গের সঙ্গে সম্পৃক্ত ছিল। জুন মাসে ২২ বছর বয়সী মিডওয়াইফারি ইন্টার্ন জেরিন সুলতানা, আগস্ট মাসে হবিগঞ্জের বানিয়াচংয়ের ১৮ বছর বয়সী বর্ণা রানী এবং সেপ্টেম্বর মাসে মৌলভীবাজারের জুড়ীর ১৮ বছর ৮ মাস বয়সী সুমাইয়া হামের উপসর্গে মারা যান। উল্লেখ্য, সুমাইয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬