ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা বাজারে চলমান অস্থিরতা কাটাতে নড়েচড়ে বসেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করায় সাধারণ ভোক্তারা দিশেহারা হয়ে পড়েছেন। অথচ বাস্তবে দেশে এলপিজির কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে।

এমন পরিস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য কোম্পানি থেকে শুরু করে পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কড়া নির্দেশ দিয়েছে এলওএবি।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। কিন্তু, প্রকৃত চিত্র একেবারে ভিন্ন। বৃহস্পতিবার (১ অক্টোবর) এলওএবির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

পড়ুন>>সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু

পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে ১ দশমিক ৫৬ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। এর আগের মাস আগস্টেও ১ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন এলপিজি দেশে এসেছে। পর্যাপ্ত আমদানি হওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপরই ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রী এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের এলপিজির বাজার মনিটর করার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

সংগঠনটি জানায়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয় ও এলওএবির নেতাদের মধ্যে এলপিজি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়।

পড়ুন>>প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

বর্তমানে ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম সরকার ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। তবে বাজারে এই মূল্যের তোয়াক্কা না করে খুচরা ব্যবসায়ীরা প্রতি সিলিন্ডারে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত নিচ্ছেন।

অর্থাৎ, ক্রেতাদের সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ১০০০ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে চড়া দামে কিনতে হয় বলেই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সবশেষ যেখানে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা বেঁধে দিয়েছে সরকার, সেখানে সংকটের কথা বলে একেকটি এলপিজির সিলিন্ডারের জন্য ভোক্তাদের কাছ থেকে ২১০০ থেকে ২৬০০ টাকা নিয়ে নিচ্ছেন খুচরা বিক্রেতারা।

আরও পড়ুন>>যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

এলওএবি স্পষ্ট করেছে যে, বিইআরসি নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বা নিয়মবহির্ভূত মজুতদারি প্রচলিত আইনের লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সুরক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

অতিরিক্ত দামে বিক্রির অসাধু এই চক্র বন্ধ করতে সরকারের তরফ থেকে এখন কঠোর নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬