ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
mir jumla mosque
মীর জুমলা মসজিদ

 

 

ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)

 

মীর জুমলা মসজিদটির কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ফুটানী বাজারের দক্ষিণে অবস্থান।

 

 

 

এটি অতি প্রাচীন মসজিদ নামেও পরিচিত। মসজিদ এক গম্বুজ বিশিষ্ট ছিল। মসজিদের দৈর্ঘ্য  ২৭ ফুট প্রস্থ ২২ ফুট তিনটি প্রবেশ দরজা ছিল। মসজিদের  উত্তর পার্শ্বে একটি দরগা রয়েছে  যা এখনো দাড়িয়ে সেই স্মৃতি বহন করছে। এখন মসজিদটি ভেঙ্গে ঐ স্থানে নতুন মসজিদ তৈরী করেছে মসজিদ কমিটি।অর্থ সংকুলান না হওয়ায়  আগের  আদলে তৈরী করতে পারেনি ।

 

    জেনে নিন  দুই বাংলার এক মসজিদ >> ভ্রাতৃত্বের মেলবন্ধন ভারত ও বাংলাদেশ দুইদেশের অভিন্ন ঝাকুয়াটারী মসজিদ

 

 

তবে দরগাটিকে অক্ষত রেখেছে। মোঘল আমলের নিদর্শন টিকিয়ে রাখতে  এখনো দাড়িয়ে থাকা দরগাটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছেে।এখানে মোঘলদের ব্যহৃত মাটির পাত্রের ভাঙ্গা অংশ সহ বিভিন্ন সাইজের মাটির পেয়ালা প্রচুর ছিল। সামান্য মাটি খুড়লে এসব বেড়িয়ে আসতো। সংরক্ষণের অভাবে সব গুলোই এখন হারিয়ে গেছে।

     পাইকের ছড়া ইউনিয়নের কৃর্তি সন্তান  স্বনামধন্য জনদরদী চেয়াম্যান ও শিক্ষানুরাগী আবুল হাসান মীর জুমলা মসজিদের স্মৃতি ও আকৃতি টিকিয়ে রাখতে নিজ বাড়ির সামনে মীর জুমলা মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করেন।যা ব্যাপারীটারী জামে মসজিদ নামে পরিচিত।

 

 

মুসল্লী বেড়ে  যাওয়ায় এখন মসজিদটি সামনের দিকে  বাড়ানো হয়েছে। মীর জুমলা মসজিদের  সামনের নির্মাণ শৈলীর ধারণা নিতে চাইলে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে।

 

 

বাদশা আওরঙ্গজেব মীর জুমলাকে বাংলার সুবেদার নিযুক্ত করে ঢাকায় প্রেরণ করেন।মীর জুমলা ঢাকায় আসার পর প্রথমে আসাম ও কোচবিহার রাজাকে তাদের কৃতকর্মের উপযুক্ত জবাব ও উত্তর বঙ্গ উদ্ধারের জন্য প্রচুর সৈন্যসহ রনতরী, কামান ও অন্যান্য রসদ নিয়ে কোচবিহার অভিমুখে পাঠান।

 

 

পুর্বে প্রেরিত সৈন্যদের ও যুদ্ধ নৌকাগুলোকে অপ্রসিদ্ধ পথ ব্রহ্মপুত্র নদের শাখা নদী দিয়ে গয়াবাড়িতে ( ভূরুঙ্গামারী) অবস্থান করতে বলা হয়। মীর জুমলা স্বয়ং ১২ হাজার অশ্বারোহী ও বহু পদাতিক সৈন্য নিয়ে স্থল পথে রওয়ানা হন।গয়াবাড়ি পৌছার পর প্রতিকুল আবহাওয়ার শিকার হন।ফলে যাত্রা বিরতি করেন।

 

সকল সৈন্যসহ গয়াবাড়িতে দির্ঘ্য দিন অবস্থান করেন। এই সময় তিনি একটি মসজিদ নির্মাণ করেন।

 

 

এই মসজিদটি মীর জুমলা মসজিদ নামে পরিচিত। এখানে থেকেই মীর জুমলা কোচবিহার ও আসাম যুদ্ধ পরিচালনা করেন। কোচবিহার বিজয়ের পর আসাম বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।আবহাওয়া প্রতিকুলের কারণে জয়ের আসা ছেড়ে আসাম থেকে ফেরত আসার সিদ্ধান্ত নেন।পরে অসুস্থ হয়ে মারা যান।

    মীর জুমলাকে কামাখ্যা মন্দিরের পাশে একটি পাহাড়ে দাফন করা হয়। মীর জুমলা মারা যাওয়ার পর সৈন্যরা পুনরায় গয়া বাড়ীর পুর্বের স্থানে অবস্থান করে।

 

 

এই জায়গায় সৈন্য কয়েক বছর অবস্থান করে অনেক যুদ্ধ পরিচালনা করে এবং নতুন শাসন ধার অর্পণ করা রাজা ও বশে আসা জমিদাররা সম্পুর্ণ পরাজয় না হওয়া সৈন্যরা এখানেই অবস্থান করে ছিল। মসজিদের অবশিষ্ঠ স্মৃতি ধরে রাখতে প্রশাসন ও শুধীমহলের সজাগ দৃষ্টি একান্ত প্রয়োজন।

তথ্য দেখুন>>মীর জুমলা ইউকিপিডিয়া

 

Please Share This Post in Your Social Media

10 responses to “ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)”

  1. […] কেটে নববর্ষ উদযাপন করে থাকে। পড়ুন>> ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) স্পেন : স্পেনে রাত ১২টা বাজার সাথে […]

  2. […]  পড়ুন>> ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) […]

  3. […] একটি দৃশ্যের শুটিং শেষ হতেই পুরো ইউনিট জোরে শব্দ শুনতে পায়। অনুভূত হয় কম্পনও। মেকআপ রুমে গিয়ে দেখা যায় ঘরের দরজা, জানালা ভেঙে গেছে। পরিচালক বলেন, ‘হঠাৎ শব্দ শুনে আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। পরে বুঝতে পারি কিছু একটা ঘটেছে। দেখে আসুন>>ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) […]

  4. […] দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র।ঘুরে আসুন>>ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque) […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!