ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে উদ্ধারকৃত গাঁজা, গাঁজা গাছ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কেজি গাঁজা  ও তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন গাঁজা চাষীকে গ্রেপ্তার করা হয়। রোববার (২ আগস্ট) সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

সকাল ১০টায় দফাদার মোড় এলাকায় চেকপোস্টে একটি অটোরিকশা থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে চালক পালিয়ে যায়। পরে দুপুরে পাইকেরছড়ার ফজর আলী শুক্কুর (৫৫) নামে একজনকে দুটি গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়।

পড়ুন>>বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

এছাড়া দুপুর ১২ ঘটিকায় চর পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাংগা থেকে ফজর আলী শুক্কুর (৫৫) পিতাঃ মৃত ছফর আলী বসতবাড়ির উঠোন থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছ সহ অভিযুক্ত গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলব্রীজ ও নবনির্মিত সড়কব্রীজের মধ্যবর্তী নদীর তীর হতে দুটি মালিকানাবিহীন গাঁজা গাছ জব্দ করা হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন>>কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক কারবারিরা যেখানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদ্ঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগই মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬