পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
ভূরুঙ্গামারী সদর উপজেলা জামায়াতের আমির মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান সরকার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া, ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির মো. আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলাউদ্দিন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন এবং সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আক্তার।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply