বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা বাগেরহাটে ২২ কেজির বিরল ধাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায় বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক
বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় পন‍্য।

 

 

 

বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পন‍্য আটক

 

 

বিশ্বম্ভরপুর পুলিশের অভিযানে ভারতীয় পণ্য ৪০ হাজার শলাকা নাসির বিড়িসহ ৫৮ বস্তা পেয়াঁজ আটক।
‎সুনামগঞ্জ বিশ্বম্ভপুর থানা পুলিশের বিশেষ  অভিযানে  বিপুল পরিমান ভারতীয় পন্য ৫৮ বস্তা পেয়াঁজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি আটক করা হয়েছে।

 

 

১৭ ই নভেম্বর রোজ সোমবার  গভীর রাত ৪টার দিকে বিশ্বম্ভপুর থানা কর্মরত নবাগত অফিসার ইনচার্জ  মোহাম্মদ  আকবর হোসেনের নির্দেশনায় ওসি ( তদন্ত) ওয়ালী আশরাফ খান এর নেতৃত্বে বিশ্বম্ভপুর থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

 

এসময় বিশ্বম্ভরপুর থানাধীন  গামাইতলা এলাকায় থেকে ছোট বড় ৫৮ বস্তা ভারতীয় পণ্য পেয়াঁজ এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির  বিড়ি আটক করেন।

পড়ুন>>শেখ হাসিনার রায় ঘিরে ৮ দিনে আগুনে পুড়ল ৫৭ যান, নিহত ৩

 

জানা যায় চোরা কারবারিরা  রাতের আধাঁরে ভারত থেকে ভারতীয় পেয়াঁজ এবং বিড়ি পাচার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায়  ওসি (তদন্ত) ওয়ালী আশরাফের নেতৃত্বে এসআই মনির হোসেন, এএসআই আব্দুর রব, কনেষ্টবল অজয় দেব,রায়ফুল,সোহাগ, জুনায়েদ সহ সংঙ্গীয় ফোর্স গামাইতলা এলাকায়  পুলিশি অভিযান পরিচালনা  করেন।

 

 

এসময় গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাত ব্যক্তি (চোরাকারবারি)  ভারতীয় পণ্য নাসির বিড়ি এবং পেয়াঁজ এনে রাখে।   পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়।

 

পুলিশ  আশপাশের জঙ্গল এবং ৩টি ঘরের পিছন হইতে ভারতীয় ছোট বড় ৫৮ বস্তা পেয়াঁজ প্রায় ১৭৫০ কেজি এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন। জব্দকৃত মালামাল বিশ্বম্ভপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

‎এব্যপারে বিশ্বম্ভপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ  আকবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নতুন এসেছি, তবে আমার থানা এলাকায় ভারতীয় পার্শ্ববর্তী হওয়ায় রাতের আধাঁরে কিছু কিছু এলাকা দিয়ে ভারতীয় চোরাই পণ্য আসে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ভারতীয় পণ্য আটক করি।  আটককৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।  আমাদের  এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!