বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ

বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

 

 

বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত
আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

 

দাফনের ৫ মাস পর ময়না তদন্তের জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ।

 

সোমবার দুপুরে উপজেলা (ভার:) নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতেহাক আহমেদ এর উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ী বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রামের আলোচিত আওয়ামী লীগ নেত্রী মতি শিউলি গ্রেপ্তার

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আব্দুস ছবুর প্রমূখ।

সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তাই বিজ্ঞ আদালতের আদেশক্রমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের পরে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুর হক বাবু বের হয়। পথিমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্থা এলাকায় পৌছালে গুলির আঘাতে তিনি নিহত হন।

পড়ুন>> ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানাসহ ইটভাটা বন্ধের নির্দেশ

পরবর্তীতে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!