ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে কুড়িগ্রামে ১ ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করার পাশাপাশি সেই সাথে ইটভাটাটি কে সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত উক্ত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ভিতরবন্দের ভাঙ্গা মোড়ে অবস্থিত মেসার্স এস এস ফোর নামক ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় ও ভাটার কাঁচা ইট নষ্ট করে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।






Leave a Reply