ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার বিএনপি কাউন্সিলর

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮৮৫ বার পড়া হয়েছে

জলঢাকা উপজেলা বিএনপি কাউন্সিলর মো. আফতাব হোসেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার বিএনপি কাউন্সিলর

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার বিএনপি কাউন্সিলর।
নীলফামারীর জলঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা বিএনপির কাউন্সিল সদস্য ও গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব হোসেন।

রোববার (১ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ অফিসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের লক্ষ্যে সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মো. আফতাব হোসেন। শহীদ জিয়ার শাসনামল থেকেই তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়। তিনি গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সদস্য এবং গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

পড়ুন>> মিস্টার ব্রাসোর কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

জামায়াতে যোগদান শেষে আফতাব হোসেন বলেন,
“দেশ ও মানুষের কল্যাণে আদর্শিক রাজনীতি করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।”

এ সময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. কামরুজ্জামান বলেন, “একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। আগামীর আন্দোলন-সংগ্রামে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”

এদিকে দীর্ঘদিনের বিএনপি নেতার দল পরিবর্তনের ঘটনায় জলঢাকা উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার বিএনপি কাউন্সিলর

আপডেট সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬