মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র
- আপডেট সময় : ০৭:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র
ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দেওয়ার পরই এই সামরিক পদক্ষেপ সামনে এল।
বৃহস্পতিবার ট্রাম্প এক বক্তব্যে সতর্ক করে বলেন, তেহরানকে অবশ্যই একটি ‘ন্যায্য চুক্তি’ সম্পাদন করতে হবে, নতুবা তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের জবাবে উপসাগরীয় দেশগুলো ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। এদিকে ইরানে ফের হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।
পড়ুন>>লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ
মিডল ইস্ট আই ও অ্যাক্সিওসের তথ্যমতে, সৌদি আরবে একটি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয়েছে, যার লক্ষ্য দেশটির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি কাতারে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষার জন্য আরও একটি ব্যাটারি মোতায়েন করেছে ওয়াশিংটন।
বিশ্বজুড়ে প্যাট্রিয়ট সিস্টেমের ব্যাপক চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের বর্তমান সীমিত মজুত থেকে এই সরঞ্জাম পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও সৌদি, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে, তবুও ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা মাথায় রেখে তারা যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত সহায়তার ওপর নির্ভর করছে। এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধা এবং ইরাকভিত্তিক শিয়া মিলিশিয়াদের তরফ থেকেও সৌদি জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।
পড়ুন>>নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান
বিশ্বজুড়ে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেশি থাকায় নতুন এই মোতায়েনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোও সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলার ঝুঁকিতে রয়েছে।
এই সামরিক মোতায়েনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী গত রোববার সান দিয়েগো ত্যাগ করেছে। এর সঙ্গে প্রায় ১০ হাজার মেরিন সেনাসহ তিনটি উভচর জাহাজের সমন্বয়ে গঠিত ‘ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ সোমবার যাত্রা শুরু করে। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে। রুজভেল্ট পৌঁছালে সেখানে মার্কিন রণতরীর সংখ্যা তিনে উন্নীত হবে, যা ২০২৬ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























