পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিরলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময় : ১০:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিরলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
দিনাজপুরের বিরলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিরল উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
পড়ুন>>সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধের নেশায় মাঠে নামবে বাংলাদেশ
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক নুরজামাল সোনাহার।
পড়ুন>>তাড়াশে জাতীয় ইমাম সমিতির সম্মেলন অনুষ্ঠিত
এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























