ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় আগ্নি দগ্ধে একজন নিহত ও দুইজন অগ্নিদগ্ধে মুমূর্ষু অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটার
উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ (হাসনিপুর) বাজার এলাকা কে এম এজাজুল বাশার স্বপন এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪৮) নিহত হন এবং তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার (২৫) ও কে এম রাফিউল বাশার (২০) গুরুতর দগ্ধ হয়েছেন।

কে এম এজাজুল বাশার স্বপন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনোলজিষ্ট। অগ্নিকাণ্ডে ওই বাড়ির এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাদারীগঞ্জ বাজারস্থ পুরাতন আশা সিনেমা হলের মালিক এবং পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট কে এম এজাজুল বাশার স্বপন এর বাড়িতে বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটার দিকে আগুন লাগে। ঘন্টা খানেক পর খবর পেয়ে বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস এবং মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে।

এক পর্যায়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে কে এম এজাজুল বাশার স্বপন এর স্ত্রী ফরিদা ইয়াসমিন এর মৃতদেহ উদ্ধার করে।

এসময় তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার কে তার শরীরের পঞ্চাশ ভাগ ও কে এম রাফিউল বাশার এর শরীরের আশি ভাগ দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

দূর্ঘটনার সময় বাড়ির মালিক কেএম এজাজুল হক স্বপন বাড়িতে ছিলেন না। নিহত ফরিদা ইয়াসমিন পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শিবপুর উচ্চ বালিকা বিদ্যালের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের অকাল মৃত্যুতে এবং তার কোমলমতি দুই সন্তান গুরুতর দগ্ধ হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মেহেদী হাসান বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত হিসেবে প্রাথমিক ভাবে খড়ির চুলার আগুন থেকেই ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় অগ্নিদগ্ধে নিহত-১ মুমূর্ষু-২

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩