ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী

পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা ও ছেলে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলির হাট মল্লিকপাড়া এলাকার অধিবাসী উত্তম মল্লিক (৪৫) এবং তার ছেলে ও মামলার প্রধান অভিযুক্ত আদিত্য মল্লিক (২১)। এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিক ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এসআরবি-৭ (চট্টগ্রাম) ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান চিহ্নিত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, শিশুটির প্রতি সংঘটিত অভিযোগের বিষয়টি মামলার সঠিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্তভাবে বের হয়ে আসবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬