ফেনী সদর উপজেলায় বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী সদর উপজেলায় বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী সদর উপজেলায় বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
ফেনী সদর উপজেলার সুবিধাবঞ্চিত বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

ফেনী সদর উপজেলার সুবিধাবঞ্চিত বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে ফেনী সদর উপজেলার সুবিধাবঞ্চিত বেদেপল্লীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস-ফেনী এর ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(APA) এর আওতায় ফেনী সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, গুজব, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা   তথ্য অফিসার এ.এম.আল-আমিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো:শামসুল আরেফীন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনিল কুমার আসাম, উচ্চমান সহকারী, জেলা তথ্য অফিস, ফেনী এবং সঞ্চালনা করেন মো: গোলাম মোস্তফা, সাইন অপারেটর, জেলা তথ্য অফিস, ফেনী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুজব, সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে সচেতন হবার জন্য আহ্বান জানান। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো সবিস্তরে বর্ণনা করেন।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক উল্লেখ করে তিনি বলেন ” জনগোষ্ঠী শিক্ষিত হলেই কেবল জীবনমানের উন্নয়ন হবে”

বিশেষ অথিতি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য।সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানা রকম সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিবরণ এবং এসব সুবিধা পাবার শর্ত ও নিয়ম নিয়ে আলেচনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!